খুব ইচ্ছে ছিলো SSC শেষ করে ঢাকার কোন কলেজে ভর্তি হবো। কিন্তু ভাগ্য খারাপ, তাই SSC তে Result খুব খারাপ হলো। সারা বছর তো শুধু “ই” নিয়েই ছিলাম। মাত্র GPA 4.25 পেলাম। তবে সবচয়ে অদ্ভুত ব্যাপার হলো যে, যেই উচ্চতর গণিতে আমার পাশই করার কথা ছিলো না, সেইটায় B পেয়েছি। ফলপ্রকাশের দিন কেউই খুশি হয়নি। সবার কাছেই কিছুমিছু খেতে হলো। কিন্তু একজন এতই খুশি হয়েছে যে তার খূশির শব্দ শুনে (দুরে থাকে তো, তাই 2G মোবাইলের কথাগুলোই ভরষা। কবে যে 3G পাবো!!) সবই ভুলে গেলাম। তারপর আর কি, আর কিছুদিন পর ভর্তির আবেদন করলাম। ভালো কলেজে আবেদন করার সাহস পাইনি। তাই কবি নজরুল সরকারী কলেজ আর শহীদ সোহরাওয়ার্দী কলেজই ভরষা। তবুও শঙ্কা ছিলো, হয়তো এখানেও হবে না। তাই সরকারী শ্রীনগর কলেজেও আবেদন করলাম। শেষমেষ তাই হলো। “সিট খালি নাই”। একদিন ঘুরলাম। দেখলাম এখন ভর্তি হতে গেলে ১৫,০০০ টাকা লাগবে। ভাবলাম ১৫,০০০ টাকা খরচ করে এই কলেজে ভর্তি হওয়ার চাইতে শ্রীনগর কলেজই ভালো। ভাবনার মতই কাজ। আজ ভর্তি হলাম কলেজে। একেবারে খারাপ না। অনেক ছাত্র-ছাত্রী। কিন্তু তারা কই…?