হারানো রোজার দিনগুলি

আগে ঈদ আসলে কত খুশি থাকতাম। রোজারও অনেক আগ থেকেই কি একটা অদ্ভুত আনন্দ লাগতো যে ঈদ কিন্তু আসতাছে!! আর একটা প্রতিক্ষায় থাকতাম, দিন শেষ হয় না কেন?, ঈদ আসে না কেন? আর নতুন জমা কাপড় নিয়ে সেকি উচ্ছাস্!! “আমি ২ টা নিছি, তুই কয়টা নিছিস্?” “আমারটা তোরটার চাইতে বেশি সুন্দর” “কই দেখি তোরটা?” “না দেখানো যাবে না, দেখলে পুরোনো হয়ে যাবে” আরো কত কি!! আর রোজা রাখা নিয়ে সেকি আনন্দ!! “আমি আজকে রোজা রাখছি, তুই রাখছিস?” (সব রোজা রাখতে পারতাম না। পারতাম না বললে ভূল হবে, রাখতে দিতো না।) রোজা না রাখলেও কেউ জিঙ্গেস করলে বলতাম না, মুখচোখ অন্ধকার করে বলতাম “দেখলে বুঝেন না রোজা নাকি না?” (মুখচোখ অন্ধকার করার উদ্দেশ্য হলো এই যে, কেউ দেখলে মনে করবে না খেয়ে আছি, মানে রোজা) আর এখন? রোজা যে চলতাছে, প্রায় শেষ হয়ে গেল, কিন্তু কোন খেয়ালই নেই! থাকবে কি করে, রাখলে তো খেয়াল থাকবে! এখন রাখতে চাইনা, আর এই না রাখার জন্য বকা খাই। ঈদের জন্য কিছু কেনার কথা বললে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেই। কেনা কাটা হয়তো করবোও না। কোন খেয়ালই এসব নিয়ে নেই। একটুও আনন্দ লাগে না আগের মত। কিন্তু কেন? বড় হয়ে গিয়েছি বলে? কিন্তু কতটুকু বড় হয়েছি মাত্র? সবে SSC  দিয়ে HSC-তে ভর্তি হয়েছি, তার জন্যই কি এমন হয়ে গেলো? সেই দিনগুলি হয়তো আর কখনো ফিরে পাবো না। খুব মিস করি সেই দিনগুলিকে… I (মিস করা ছাড়া উপায় নেই। ঈদ উপলক্ষে যে কাউকে খুশিতে “Kiss” করবো, সেই উপায়ও নেই। প্রেমটা এখনও করা হয়নি। যেই অবস্থা, হয়তোবা করাও হবে না। প্রেম করবেটা কে শুনি?

Scroll to Top