মন

তিন কারনে মানুষ ধ্বংস হয়…

Young man in a hoodie sitting alone on a rusty railway bridge

একটা মানুষ ধ্বংস হয়ে যাওয়ার জন্য তিনটি স্বভাবই যথেষ্ট।

  1. অতি-আত্মসম্মানবোধ : যা মানুষকে বিনয়ী হতে দেয় না, ভুল করে নত মুখে স্বীকার করে নিয়ে শুধরাতে দেয় না।
  2. একগুঁয়েমি : যা সর্বদা নিজেকে সঠিক আর বাকি সব মানুষকে ভুল ভাবতে শিখায়। ফলশ্রুতিতে মানুষ বাস্তবতাকে অস্বীকার করে।
  3. জেদ : যা মানুষকে অবাস্তব, অনভিপ্রেত সিদ্ধান্ত নিতে ধাবিত করে। জেদের কারণে মানুষ বিবেকহীন পশুতে রূপান্তরিত হয়।

উপরের তিনটির একটিও যদি আপনার থেকে থাকে, তবে আপনার জীবনে চরম খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে থাকুন। ভুল করে যে শুধরায় না, উল্টা অতি-আত্মসম্মানবোধ, একগুঁয়েমি আর জেদের কারণে আরও ভুল করে তাঁরা জীবনে এক সময় প্রচণ্ড আফসোস করে।

মনে রাখবেন, কেউ আপনার আঙুল কেটে দিলে আপনি যদি ভাবেন আঙুল যখন নেই তবে হাত রেখে আর কি লাভ, তাই নিজের হাত নিজেই কেটে ফেলেন, তবে এর জন্য আপনি নিজে দায়ী, সে না। একদিন হয়তো বুঝতে পারবেন আঙুলটা আপনার নিজের দোষেই কাঁটা পরেছে, কিন্তু নিজের হাত নিজে কেটে ফেলার জন্য কখনো নিজেকে ক্ষমা করতে পারবেন না।

নিউজলেটার

নতুন লেখা ইমেইলে পান

মাইন্ডট্রিপ ও রাডার, সরাসরি আপনার ইনবক্সে। যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।

Newsletter signup
Scroll to Top