মনের কথা লুকিয়ে রাখতে নেই…

লুকানো ঘৃণা বা লুকানো ভালোবাসা, দুটোই নিজের জন্যে ক্ষতিকর।

কাউকে ভালবেসে বলতে না পারলেও কষ্ট লাগে, ঘৃণা প্রকাশ করতে না পারলেও কষ্ট লাগে।

কাউকে ঘৃণা করো? বলে দাও তাকে… হতেও পারে সে তোমার ঘৃণা করার কারণটি শুধরে নিবে…

কাউকে ভালোবাসো? বলে দাও তাকে… হতেও পারে সেও তোমাকে ভালোবাসে বা বাসবে…

“আমি তোমাকে ঘৃণা করি”, এটা বলার পর সে বন্ধুত্ব নষ্ট করে দিবে? দেক না! মনে মনে প্রতিদিন ঘৃণা করে কষ্ট পাওয়ার চাইতে একদিনে সব শেষ করে নতুন করে শুরু করা অনেক ভালো।

“আমি তোমাকে ভালোবাসি”, এটা বলার পরে সে তোমাকে খুব বকা দিবে? দেক না! প্রতিনিয়ত ভালোবেসে যতটা কষ্ট পাও, এই একদিন বকা শোনার পর আর প্রতিনিয়ত কষ্ট পেতে হবে না।

বার বার মার খাওয়ার চাইতে একবারে মরে যাওয়াই ভালো। প্রচলিত একটা কথা আছে, “খাড়া হয়ে ডুবে যাব, তবু চিত হয়ে ভাসবো না।”

আসলেই তাই! মন যা চায়, তাকে ঠিক সেটাই দেয়ার চেষ্টা করা উচিত। চেষ্টা করে যদি না পাওয়া যায়, তবে মানুষের সাধারণ স্বভাব অনুযায়ী সে নতুন কিছুতে সুখ খোঁজা শুরু করবে।

আর যদি চেষ্টাই না করা হয়, তবে মন সব সময় সেই কাঙ্ক্ষিত জিনিষের আশপাশে ঘোরাঘুরি করে সুখ খুঁজতে গিয়ে দুহাত ভর্তি দুঃখ নিয়ে ফিরে আসবে…

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


Scroll to Top