সম্ভ্রম নামের জিনিষটা কি হারিয়ে যাচ্ছে? প্রশ্নটা আজব লাগতে পারে, কিন্তু ২০১৪ সালে এসে সতেরো বছর পাঁচ মাস বয়সের আমি প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি। আর প্রশ্নটা করার পিছে যথেষ্ট কারণ আছে। আগে কয়জন প্রেম করতো বলেন তো? হাতে গোনা কয়েকজন। তবে তার বেশিরভাগই খাটি। আর এখন করে না কয়জন বলতে পারবেন? আর সেখান থেকে কয়টা সত্যি প্রেম হয় সেটা বলতে পারবেন? আগে প্রেম কোন কারণে ভেঙ্গে গেলে কি করতো জানেন? সোজা আত্মহত্যা। আর এখন প্রেম করলে না করবে আত্মহত্যা। (আমি আত্মহত্যা করতে প্ররোচিত করছি না, নিশ্চয়ই আত্মহত্যা করা পাপ। আত্মহত্যা কারী জান্নাতে প্রবেশ করবে না। এটা দুই সময়ের একটা উদাহরণ মাত্র) এই গেল প্রেমের কথা। যদি কোন মেয়ে ধর্ষণের শিকার হতো বা হয় তবে? ধর্ষণের বেপারটা এখনো অনেকটা আগের মতই আছে। একটা মেয়ে যখন ধর্ষণের শিকার হয় তখন তার মনের অবস্থা কি হয় একবার চিন্তা করেন তো! মেয়েটা সমাজে মুখ দেখাতে পারে না। এমন কি তার বিয়ের সময়ও এই অযাচিত যৌন আচরণের প্রভাবটা থেকে। কিন্তু ধর্ষণে কি এমন ক্ষতি হয় যে সমাজে মেয়েটার অবস্থান এতো নিচে নেমে যায় বা সমাজে এতটা হেও করে দেখা হয়? আমি মনে করি কিছুই হয় না। একটা মেয়ে তার ইজ্জত কাউকে দিতে চায় না, তার পরেও যদি কেউ জোর করে নিয়ে যায়, সেখানে তো আমি মেয়েটার কোন দোষ দেখি না। কিন্তু যে মেয়েটা ইচ্ছা করে তার সব কিছু বিলিয়ে দিচ্ছে, তাকে আপনারা কিছুই বলছেন না বা তাকে নিয়ে আপনার কিছু ভাবছেনও না এটা তো হতে পারে না! কোন ভালো মেয়ে ইচ্ছা করে তার ইজ্জত দিয়ে দেয় না তাই তো? খালি পর্ণস্টার আর বেশ্যাদের কেই চেনেন? (কিছু বেশ্যা আছে যাদের এই বেশ্যা-পানার পিছনের ঘটনা শুনলে যে কারো চোখের জল উজাড় করে কান্না আসবে। আমি তাদের কেও সম্মান করি) আপনার বোন, বান্ধবীকে চেনেন না? বোন বা বান্ধবীর কথায় রাগ করলেন? সবাই তো কারো না কারো বোন বা বান্ধবী। আপনার বোন বা বান্ধবী যখন প্রেম করে, একটা সময় (আমি সবার কথা বলছি না, তবে যাদের কথা বলছি, তারাই বর্তমান সময়ে সংখ্যা গরিষ্ঠ) সে তো তার তথাকথিত প্রেমিককে সর্বস্ব উজাড় করে দিচ্ছে (কিছু ক্ষেত্রে নিচ্ছেও। পরিষ্কার করে বলি, কিছু মেয়ের স্বভাবটাই এমন যে তারা এই জিনিসটা বেশ উপভোগ করে।)। তারপর সব শেষ করে প্রেমিক চলে যাচ্ছে, বা প্রেমিকা চলে আসছে। সেদিকে আপনি কখনো খেয়াল করেছেন? হয়তো উত্তরটা না! যারা ধর্ষণের শিকার আমি তাদের ভালোবাসি (ভালবাসার কিন্তু রকম-সকম আছে)। আর যারা ধর্ষিত হতে ভালবাসে, আমি তাদের ঘৃণা করি। মুক্ত যৌন সংস্কৃতি বলে একটা কথা আছে, আমেরিকায় বা আফ্রিকায় যেমন চলে। আমারা কিন্তু সে দিকেই যাচ্ছি। এটার একটা ভালো দিকও আছে। এখন প্রেমের অভিনয় করে যৌন সম্পর্ক করতে হয় অথবা টাকার বিনিময়ে পতিতালয়ে যেতে হয়। তখন সেটা করতে হবে না, হাত বাড়ালেই পাওয়া যাবে আনন্দের বিনিময়ে আনন্দ। কারো সিগারেট খাওয়ার (পান শব্দটা এখানে মানায় না) গল্পটা জানেন? প্রথমে সে সেটা গোপনে খায়, যাতে কেউ না দেখে। কারণ দেখলে খারাপ বলবে। তারপর সে আস্তে আস্তে সাহসী (দুঃসাহসই বটে) হয়। সবার সামনে এটা খেতে দ্বিধা করে না। আর কেউ এটা খাওয়াকে খারাপ কাজ বলে গণ্যও করে না। আমাদের দেশে এখন গোপনে এই যৌনতা গুলো হচ্ছে, যেটা মানুষ জানলে খারাপ বলবে। কিন্তু বলতে বা করতে পারবে না কিছুই। তারপর আমাদের সেই দুঃসাহস বাড়বে। আমরা যেখানে-সেখানে, নাহ, হয়তো বেশি বলে ফেললাম, স্বাধীন ভাবে যৌনতা প্রদর্শন করতে পারবো। এভাবেই আমরা পৌঁছে যাবো মুক্ত যৌন সংস্কৃতিতে। আর সম্ভ্রম বলে সেখানে কিছু থাকবে না। গণতন্ত্র বলে কথা, ১০ জন যা করে সেটাই সঠিক, একজনেরটাই ভুল।