আয়না এবং আমি

নিজেকে মাঝে মাঝে আয়নার সাথে তুলনা করি। না না, আয়নার মত স্বচ্ছ মন আমার না! আচ্ছা, আয়না কি স্বচ্ছ হয়? আয়না তো প্রতিফলক। এপাশ থেকে ওপাশের কিছুই দেখা যায় না। আমি আয়নার এই যে প্রতিফলন, তার সাথেই নিজেকে তুলনা করছি। যখন যেমন, তখন তেমন। অনেকটা ইকো সিস্টেম এর মত। পরিবেশের সাথে মানিএ চলা। হয়তোবা এরকমও না। বেপারটা হচ্ছে এইরকম যে,যখন যার সাথে চলি, তখন তার মত করে চলা। যেটাকে বলে তাল মেলানো। যখন ভালো কারো সাথে চলি, সে আমার ভালো রূপটা দেখতে পাবে। আর যখন খারাপ কারো সাথে চলবো, সে দেখবে খারাপটা। কিন্তু আসল আমি কে কেউ কখনো দেখল না। এটা আমার একটা দুঃখও বটে, যে আসল আমিকে কেও ছিনল না! আর আয়নার সাথে এই বিষয়টার তুলনা করছি এই জন্য যে, আয়নায় যখন কেও তাকায়, সে তার মুখটা দেখতে পাবে। আবার আমার সাথেও ও সেরকমই, যে যেমন, তার সাথে তেমন। তবে এই সভাবটা যে ভালো আমি তা দাবি করছি না। অবশ্যই খারাপ। কারন ভালো কাজ করাটা ভালো হলেও খারাপের সাথে খারাপ টা করা তো ভালো না। আসলে বুজি অনেক কিছুই, মানি না কিছুই! আবার এমন আয়ানার মত হওয়াতে মাঝে মাঝে বিপাকেও পড়তে হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


Scroll to Top