ব্যক্তিগত

রোজার এখন আর তখন

২ মিনিট পড়া

রোজার আজকে ৫ দিন। কিন্তু একটা রোজাও রাখা হয় নি। এমনকি প্রথমটাও না। রোজা যে শুরু হয়ে গেছে, সেটাও আমার মনে হচ্ছে না। কারণ একটাই। অথচ আগে রোজা রাখার জন্য পাগল হয়ে যেতাম। আমার মনে আছে, ১১-১২ বছর আগের কথা হয়তো, আমাদের ঘরে তখন ফ্রিজ ছিল না। আমারা অন্য বাসায় পানি রেখে আসতাম দুই একদিন। রোজা রেখে ইফতারে খাবো বলে। অথচ এখন? ইফতারটা নিয়ে সেই আনন্দটা আর নেই। আরেকটা জিনিষ খুব মনে পরছে। কোন একবার রোজায়, সম্ভবত আমি ফাইভ বা সিক্সে পড়ি, রোজারও অনেক দিন আগে থেকেই আতশবাজি ফুটানো শুরু করেছিলাম। কবে ঈদ আসবে! ঐ রোজাটা খুব উপভোগ করেছি! পুরো রোজা ভরেই এমনটা করেছি। এখন আর করা হয় না। জানি না এমন কেন হলাম। কোন কিছু উপভোগ না করি, রোজা তো রাখব। সেটাও না। আরেকটা নির্মম সত্য হল আজ পর্যন্ত একদিন তারাবির নামাজও এইবার পড়ি নাই! আগের বার, না তার আগের বার রোজায় একটা বন্ধু পেয়েছিলাম। ছেলে না মেয়ে, সেটা না হয় নাই বললাম। তবে শুধু এইটুকু বলি, কাছে না, অনেক দূরে থাকত। শুধু ফোনে কথা হতো। ওর সাথে সেই রোজাটা অনেক আনন্দে কাটিয়েছি। প্রতিদিনই কথা হতো। কত রকম কথা! ফোনের এপাশ-ওপাশ করে কেটে যেত বেশ কিছু সময়। তারপরের বার, মানে গতবার নতুন আরেকটা বন্ধু ছিল। যে আগের জনেরই সব চাইতে কাছের বন্ধু। ওর সাথের সময়টাও খুব আনন্দে কাটিয়েছি। তারপর গত রোজার কিছু পরে কারো সাথেই বন্ধুত্বটা আর টিকল না। উফ, অন্য দিকে চলে গেছি। রোজায় আসি। আগে ভোরে সেহরির সময় উঠে আশ-পাশের সবাইকে ডেকে উঠাতাম। আর এখন নিজেই উঠতে পারি না। রাতে ঘুমালে সকালে উঠি আঁটটায়। কোন এক রোজায়, হয়তোবা যখন ক্লাস ফোরে পড়ি, একটা গান সারাদিন শুনতাম। খাঁচার ভিতর অচিন পাখি… ঐ বারের রোজাটাও খুব উপভোগ করেছি। ট্রান্সফরমার মুভিটা সেবার সারাদিন দেখাতাম। ওটা দেখে খুধা মেটাতাম। আর এখন সারাদিন কিভাবে কাটে জানি না। আমদের বাসায় কখনোই খুব বেশি রকমের ইফতার বানানো হয় না। মা একা মানুষ, বোন নাই। একা কত করবে? তবে যা করে তা যথেষ্ট। আর ইফতার পিয়াসী আমি কখনই ছিলাম না। তবুও সবার সাথে ইফতারটা অনেক ভালো লাগত। এবার ইফতারেও কিছু খুঁজে পাচ্ছি না। সব কিছুই কেমন যেন ফিকে হয়ে গেছে। ঈদটাও হয়তো আগের বারের মতই হবে, রংহীন!

নিউজলেটার

নতুন লেখা ইমেইলে পান

মাইন্ডট্রিপ ও রাডার, সরাসরি আপনার ইনবক্সে। যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।

Newsletter signup

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


Scroll to Top