ওয়েব সাইটের পারফর্মেন্স উন্নত করতে সিডিএন ব্যবহার করা এবং ডোমেইন Sharding বা কুকি ছাড়া ডোমেইন থেকে স্ট্যাটিক ফাইল সমূহ সার্ভ করা দুইটি এডভান্সড টেকনিক। সমীক্ষায় দেখা গেছে যে ডোমেইন Sharding এর মাধ্যমে সাইট এর পারফর্মেন্স ৩৩ শতাংশ পর্যন্ত উন্নত করা যায়। আর সিডিএন ব্যবহারের মাধ্যমে ৬০ শতাংশ পর্যন্ত উন্নত করা যায়, অনেক কম ব্যান্ডউইথ খরচ হয়। ওয়ার্ডপ্রেস সাইটেও এই দুটো টেকনিক ব্যবহার করা যায়। এ জন্য যা করতে হবে
- প্রথমেই একটি সাব-ডোমেইন তৈরি করুন। যার ডকুমেন্ট রুট হবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ডকুমেন্ট রুট।
- ওয়ার্ডপ্রেসের রুট ফোল্ডারের index.php ফাইলটি এভাবে পরিবর্তন করুন।
এতে কেউ যদি আপনার সিডিএন বা মিরর ডোমেইন এ সরাসরি প্রবেশ করে, তবে আপনার লেখা Error মেসেজটি দেখাবে।
সতর্কতা: যে সব ফাইল index.php ফাইল এর মাধ্যমে হ্যান্ডল হয়, আপনি যদি মিরর ডোমেইন দিয়ে অ্যাক্সেস করতে চান বা কোন কারণে করা হয়, তবে সেটি আপনি অ্যাক্সেস করতে পারবেন না। যেমন, কোন ফাইল যদি কোয়েরির (http://cdn.exam.ple/wp-content/images/img.jpg?orange) মাধ্যমে হ্যান্ডল করা হয়, সেটা হ্যান্ডল হবে না। - ওয়ার্ডপ্রেস W3 Total Cache প্লাগ-ইনটি ইন্সটল এবং চালু করুন।
- সিডিএন Enable করুন এবং টাইপ হিসেবে Generic Mirror সিলেক্ট করুন।
- Performance মেন্যু থেকে CDN এ যান।
- CNAME হিসেবে আপনার তৈরি করা সাব-ডোমেইনটি দিন।
এখন আপনি চাইলে আপনার প্রধান ডোমেইন এবং সাব-ডোমেইন দুইটাতে দুইটি সিডিএন চালু করতে পারেন। যেমন আপনার প্রধান ডোমেইন ক্লাউড ফ্লেয়ার এবং সাব-ডোমেইন টি ইনক্যাপসুলা সিডিএন এ রান করাতে পারেন। দুটো কোম্পানিরই ফ্রি সিডিএন সেবা আছে।
সাইটে সিডিএন এবং ডোমেইন Sharding করার আগে আপনার সাইট এর লোড স্পীড চেক করে নিন। তারপর চালু করার পরে কয়েক দিন কয়েকবার চেক করুন। যদি আগের চাইতে তাড়াতাড়ি লোড হয়, তবে ডোমেইন Sharding করুন, নয়তো ব্যবহার করবেন না। কারন ডোমেইন Sharding সব সাইটে ভালো কাজ করে না। এটার পিছনে অনেক নিয়ামক আছে।