লোকাল সার্ভারে সাব ডোমেইন তৈরি করা

লোকাল সার্ভারে (উইন্ডোজ অপারেটিং সিস্টেমে) সাব ডোমেইন তৈরি করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন

  • আপনার অ্যাপাচি বাইনারি ডিরেক্টরি টি খুঁজে বের করুন। WampServer হলে সাধারণত C:\wamp\bin\apache\ApacheX.x.x
  • conf ফোল্ডার টিতে প্রবেশ করুন।
  • httpd.conf ফাইল টি নোটপ্যাড দিয়ে ওপেন করুন।
  • এই লাইন টি খুঁজে বের করুন
    #LoadModule vhost_alias_module modules/mod_vhost_alias.so
  • লাইনটিকে এভাবে পরিবর্তন করুন
    LoadModule vhost_alias_module modules/mod_vhost_alias.so
  • এই লাইনটি খুঁজে বের করুন
    #Include conf/extra/httpd-vhosts.conf
  • লাইনটিকে এভাবে পরিবর্তন করুন
    Include conf/extra/httpd-vhosts.conf
  • conf ফোল্ডারের ভিতরে extra নামে একটা ফোল্ডার পাবেন। ওটায় প্রবেশ করুন।
  • httpd-vhosts.conf নামের ফাইলটি ওপেন করুন
  • এই লাইন গুলো যোগ করুন ServerAdmin mail@localhost
    DocumentRoot "c:/Server/WampServer/www/new_subdomain"
    ServerName localhost
    ServerAlias new_subdomain.localhost
    ErrorLog "logs/new_subdomain.localhost_error.log"
    CustomLog "logs/new_subdomain.localhost_custom" common
    যেখানে ServerAlias হচ্ছে সাব ডোমেইনের অ্যাড্রেস
    DocuentRoot হচ্ছে ডোমেইন এর হোম ডিরেক্টরি। বা যেখান থেকে ফাইল সার্ভ করা হবে।
    ErrorLog হচ্ছে সার্ভারের এরর যে ফাইলে লগ করা হবে
    CustomLog হচ্ছে সার্ভারের অ্যাক্সেস যে ফাইলে লগ করা হবে।
    আপনার প্রয়োজন মত লাইন গুলো ঠিক করে নিন।
  • এই ডিরেক্টরিতে যান
    C:\Windows\System32\drivers\etc
  • hosts নামের ফাইলটিকে নোটপ্যাড দিয়ে ওপেন করুন
  • ফাইলটির শেষে নিচের লাইনটি যোগ করুন
    127.0.0.1 new_subdomain.localhost
  • এবার অ্যাপাচি রিস্টার্ট করুন।
  • চেক করে দেখুন আপনার সাব ডোমেইন কাজ করছে কি না।
  • কাজ না করলে উইন্ডোজ রিস্টার্ট করুন।

* সাব ডোমেইনের বদলে আপনি সাধারণ ডোমেইন ও এইভাবে লোকাল পিসিতে হোস্ট করতে পারেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


Scroll to Top