ব্যক্তিগত

আমার পহেলা বৈশাখ

এবারের বৈশাখটা কেমন যেন অন্য রকম ভাবে গেল। প্রতি বছর বৈশাখে মেলায় যাই, বৈশাখ আসার আগেই অপেক্ষার প্রহর শুরু হয়ে যায়। কিন্তু এ বছর পহেলা বৈশাখ যে এলো কখন আর গেল কখন তা টেরই পাই নি। মেলায় যাইনি ব্যাপারটা এমন না, গিয়েছি। ৫ দিন মেলা ছিল, ২ দিন গিয়েছি। কিন্তু কিভাবে গেলাম আমি নিজেও বলতে পারব না। মানুষ যেমন স্বপ্ন দেখে, আমার মেলার ভ্রমণটা ছিল সেই রকম অনিয়ন্ত্রিত ভাবে। তবে নেশাকৃত ভাবে না। আগের বছর মেলায় ছিল ৭ দিন। সেবার প্রতিদিনই গিয়েছিলাম। বন্ধুরা দোকান দিয়েছিল, ওদের সাথে ৩-৪ দিন দোকানে ছিলাম। মেলার মধ্য খুব মজার একটা ঘটনা মনে পড়লো, আমি আর আমার এক বন্ধু একটা বেঞ্চে বসে আছি। দেখলাম আমাদের ক্লাশের একটা মেয়ে, তার সাথে আরেকটা মেয়ে ও একটা মহিলা যাচ্ছে। তো আমি আমাদের চেনা মেয়েটাকে পেছন থেকে থাপ্পড় মারলাম, কিন্তু লাগলো অচেনাটার জায়গা মত! আমার বন্ধুটা এসবের কিছুই দেখে নাই। মেয়েটা কিছু না বলে চলে গেল। কিছুক্ষণ পর অচেনা মেয়েটা আর ঐ মহিলাটা আসছে। আমি অন্য দিকে ঘুরে বসে আছি। এসে জিঙ্গেস করছে যে থাপ্পড় কে মারছে? আমার বন্ধুটা উত্তর দিছে আমরা মারি নাই। তারপর ঐ মহিলা আর মেয়েটা ভাবছে ওই মারছে। এই নিয়ে ওর সাথে ওরা কতক্ষণ তর্ক করলো। আর আমি চুপচাপ বসে আছি, কিছুই জানি না। পরে আমাদের ক্লাসের ঐ মেয়েটা আর সাথের মেয়েটার সাথে দেখা। ও পরিচয় করিয়ে দিল। বললাম থাপ্পড়টা আমিই মেরেছিলাম। বলল এটা কোন ব্যাপার না!! এরকম আরও কয়েকটা মজার ঘটনা আছে গতবারের। এবছর এমন হওয়ার পিছে একটা কারণও আছে। কাজের চাপ, আমার নিজস্ব সাইট WWW.ISRAQ.NET এর কাজ করছি। আমার আবার কাজের সময় কিছু খেয়াল থাকে না। এমনকি খাওয়ার কথাও ভুলে যাই! যাই হোক, মেলায় উপভোগ করি আর না করি, মেলা তো আর আমার জন্য বসে থাকেনি। সে ঠিকই চলে গেছে।

নিউজলেটার

নতুন লেখা ইমেইলে পান

মাইন্ডট্রিপ ও রাডার, সরাসরি আপনার ইনবক্সে। যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।

Newsletter signup

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


Scroll to Top