নতুন বর্ষে উঠার প্রথম পরীক্ষা

আজ কলেজের বর্ষ পরিবর্তন পরীক্ষা শুরু হয়েছে। ভেবেছিলাম হয়তোবা পরীক্ষাটা আর একবার পিছবে, কিন্তু কিভাবে যেন চলে আসলো। শুধু কাল রাতে ২০-২৫ মিনিট আর আজ সকালে ২০-৩০ পড়েছি। তাও মনোযোগ দিয়ে না। হলে গিয়ে দেখি আমার সিট পরছে এক মেয়ের সাথে। মাঝে আরেকটা বন্ধু ছিল, কিন্তু ও আসে নি। আমি তো ভয়ে শেষ, আমি মেয়ে মানুষ খুব ভয় পাই। ভয়ে ভয়ে বসলাম। কিছুক্ষণ পর আমার ঐ বন্ধু টাও আসলো। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। যেটুকু পড়েছিলাম, ভেবেছিলাম লেখার মত কিছুই পাব না। কিন্তু কিভাবে যেন লেখার মত অনেক কিছু খুঁজে পেয়ে গেলাম। একটা ছেলেকে খাতা দেখাচ্ছিলাম, ১ ঘণ্টা পর মেম তাই আমার সিট পাল্টে দিল। আবারো আরেক মেয়ের সাথে। আমার তো হাত কাঁপছিল। তবুও লিখলাম অনেক অনেক কিছু। ভেবেছিলাম অনেকের সাহায্য নিয়ে পরীক্ষা দিতে হবে, কিন্তু ঘটলো উলটা, আমার মনে হয় যেটুকু সাহায্য নিয়েছি, তার চাইতে বেশি করেছি। তবে এতো লেখার পরেও একটা কিন্তু থেকেই গেছে, পাস করতে পারব তো?

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


Scroll to Top