ব্যস্ত সময়

১২ তারিখ থেকে খুব ব্যস্ত সময় পার করছি। ঐদিন আমার সাইটের ডোমেইন রেজিস্ট্রেশন করেছি। তারপর থেকে সারাদিন কম্পিউটারের সামনে। এত কাজ করছি, তবুও মনে হচ্ছে কাজ এগোচ্ছে না। আবার ছোট কিছু ভুলের জন্য একই কাজ বারবার করতে হচ্ছে। যেমন দেখা গেল কোথাও “Articles, Products, Galleries, Events, Contacts” শব্দ গুলো লিখেছি, যুক্তি ছিল যে ঐখানে অনেক Article, Product, Gallery, Event, Contact থাকবে। কিন্তু ঝামেলা তখনই শুরু যখন Dairy লিখলাম। একজন মানুষের Dairy একটাই, কিন্তু পৃষ্ঠা অনেক। সুতরাং Dairies লেখা উচিত হবে না। তাহলে অন্য ক্ষেত্রেও তো একই অবস্থা! কি আর করার, সব পালটালাম। আর একটা শব্দ এক জায়গায় না, অনেক জায়গায় পাল্টাতে হয়। আজকে ঘটলো আরেক বিপত্তি! দেখলাম কম্পিউটারের C: ড্রাইভে মাত্র ২ গিগাবাইট জায়গা আছে। ড্রাইভ ক্লিন করতে গিয়ে MySQL Bin এ গিয়ে Data Folder টাই ডিলিট করে। এখন PHP MyAdmin এ গিয়ে দেখি Database নাই! Recuva দিয়ে ফাইল Restore করলাম, কোন কাজ হল না। Backup এ গিয়ে দেখি শেষ Backup রেখেছিলাম ২৮ এপ্রিল রাতে। ঐটা Restore করলাম। মানে আজ ২১ তারিখে এসে আবার ১৮ তারিখের পর থেকে কাজ ধরলাম। মাঝের ২ দিন উধাও! অথচ এই দুই দিনে কত কাজ করেছিলাম। এভাবেই চলছে কাজ সাথে চোখের বারটা!!

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


Scroll to Top