বড় মাইসিকুএল ডাটাবেস ইমপোর্ট করা

Shared Hosting এ Limitation এর কারণে বড় MySQL Database Import করা যায় না। কিন্তু আপনি যখন LocalHost বা PC তে Website তৈরি করেন, সেটা একটা বড় ডাটাবেস তৈরি করে। আপনি যখন এই সাইটটি অনলাইনে নিবেন, আপনাকে এই ডাটাবেস টি সার্ভারে ইমপোর্ট করতেই হবে। তখন আপনি চাইলে এই টুলটি ব্যাবহার করে ডাটাবেসটি ইমপোর্ট করতে পারেন। টুলটির নাম BigDump : Staggered MySQL Dump Importer. এই Script টি Dump কৃত Database টির খুব ছোট একটা অংশ Import করে এবং নিজেকে Restart করে। তারপর আবার চালু হয় এবং ঠিক সেখান থেকে Import করা শুরু করে, যেখানে পূর্বের Session এ শেষ করেছিল। আর এ সব কিছুই হয় Automatic ভাবে। নিচে এটির ব্যবহারবিধি দেওয়া হল:

  • প্রথমে আপনার ডাটাবেস তো phpMyAdmin বা অন্য কোন Database manager থেকে Database টি Export বা Dump করুন।
  • যেই সার্ভারে ডাটাবেসটি Import করবেন, সেখানে একটি ডাটাবেস তৈরি করুন।
  • BigDump Script টি Dreamweaver বা NotePad বা অন্য কোন IDE দিয়ে Open করুন। নিচের লাইন গুলো খুঁজে বের করুন।

// Database configuration

$db_server   = 'localhost';
$db_name     = '';
$db_username = '';
$db_password = '';

// Connection charset should be the same as the dump file charset (utf8, latin1, cp1251, koi8r etc.)
// See http://dev.mysql.com/doc/refman/5.0/en/charset-charsets.html for the full list
// Change this if you have problems with non-latin letters

$db_connection_charset = 'utf8';

// OPTIONAL SETTINGS

$filename           = '';     // Specify the dump filename to suppress the file selection dialog
$ajax               = true;   // AJAX mode: import will be done without refreshing the website
$linespersession    = 3000;   // Lines to be executed per one import session
$delaypersession    = 0;      // You can specify a sleep time in milliseconds after each session
                              // Works only if JavaScript is activated. Use to reduce server overrun

  • $db_server = 'localhost'; এর জায়গায় আপনার ডাটাবেস Host এর নাম দিন। $db_server = '123.45.678.9';
    $db_name = '';এর জায়গায় আপনার ডাটাবেসের নাম দিন, যেটি আপনি প্রথমে তৈরি করেছিলেন। $db_name = 'database_name';
    $db_username = '';এর জায়গায় আপনার ডাটাবেসের ব্যবহারকারী/Username দিন। $db_username = 'user';
    $db_password = '';এর জায়গায় আপনার ডাটাবেসের পাসওয়ার্ড দিন। $db_password = 'password';
    $filename = '';এর জায়গায় আপনার Dump করা ফাইলের নাম দিন। $filename = 'dumped';
    (নোট: এখানে Single ' Mark ব্যাবহার করা হয়েছে।)
  • এবার ডাটাবেস এর Dump ফাইল ও BigDump Script টি সার্ভারে আপলোড করজায়। লক্ষ্য রাখুন, যাতে BigDump Script এবং Dump করা ফাইলটি একই Directory তে থাকে। (public_html এর ভেতর আপলোড করতে হবে, যাতে Script টি Browse করা যায়।)
  • BigDump Script টি Browse করুন। Example: http://example.net/bigdump
  • তারপর আপনি BigDump এর নির্দেশনা দেখতে পাবেন।
  • Start Import ক্লিক করুন।
  • শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


Scroll to Top