প্রথমে আপনাকে Windows 8.1 এর setup file গুলো hard disk এ copy করতে হবে।
আপনার যদি Window 8.1 এর setup file এর ISO কপি থাকে, তাহলে আপনি file টিতে right-click করুন এবং Mount option নির্বাচন করুন।
আপনার যদি Windows 8.1 এর setup disc থাকে, এবং copy করতে না চান, তাতেও চলবে। শুধু disc টি CD/DVD drive এ প্রবেশ করান, তাহলে Windows এর ফাইলগুলো acsess করতে পারবে।
এবার Administrator হিসেবে Command Prompt চালু করুন, তারপর নিচের command টি দিন: Dism /online /enable-feature /featurename:NetFx3 /All /Source:G:\sources\sxs /LimitAccess
এখানে “G:” ঐ CD/DVD drive এর Drive latter, যেই drive টিতে Windows setup disc আছে। “G:” এর সাথে আপনার system এর সঠিক drive latter টি প্রতিস্থাপন করুন। এবং Enter চাপুন।
আপনি যদি Windows 8.1 এর setup file গুলো কোন directory তে extract করে থাকেন, তবে G:\sources\sxs এর সাথে সঠিক পথটি পরিবর্তন করুন।
উপরি উল্লেখিত command দেয়া মাত্রই Windows .Net Framework 3.5 install করা শুরু করবে এবং কোন Internet connection দরকার হবে না।