মন

প্রার্থীর যোগ্যতা বিচারে ভোট দিন

১ মিনিট পড়া
ঢাকার রাস্তায় স্লোগান দিচ্ছেন বিক্ষোভরত নারী-পুরুষ

বাংলাদেশের বেশিরভাগ ভোটার এক নির্বাচনে যদি নৌকা মার্কায় ভোট দেয়, পরের নির্বাচনে ধানের শীষে ভোট দেয়। কারন যাকেই মানুষ বিশ্বাস করে, ভরষা করে ভোট দেয়, সেই বিশ্বাস নিয়ে খেলা করে। দেশের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত কোন দল মানুষের চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে পারে নি। সবাই যে যার স্বার্থের জন্যে কাজ করেছে।

ইউনিয়ন পরিষদের নির্বাচন এবার দলীয় প্রতীকে হচ্ছে। এই উপলক্ষে কিছুদিন আগে একজন নেতার লেখা পড়লাম, “আসুন আমরা দল-মত নির্বিশেষে এমপি মহোদয়ের নির্বাচিত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করি।” ভোট হচ্ছে মত প্রকাশের মাধ্যম, সেই ভোটে যদি নিজের মত প্রকাশ না করে দলীয় এমপি মহোদয়ের মতের প্রতিফলন করতে হয়, তাহলে একটা ইউনিয়ন পরিষদের এত মানুষের ভোট দেয়ার ব্যবস্থা করে লাভ কি? শুধু এমপি মহোদয়রা ভোট দিলেই তো পারেন।

সব চাইতে চরম সত্য কি জানেন? ভোটারেরা ভোট দেয় কারন দিতে হয় বলে, মন থেকে বা স্বতঃস্ফূর্ত ভাবে না। কে যোগ্যপ্রার্থী সেটা কেউ বিচার করে না, বিচার করে তার প্রিয় মার্কা, নয়তো কে তার বেশি পরিচিত অথবা যার কাছ থেকে নির্বাচনের আগে দু’টো পয়সা পাওয়া যায়।

সবাইকে একটা অনুরোধ করবো, এই নির্বাচনে ভোটটা তাকেই দিবেন যাকে আপনার চোখে সবচাইতে ভালো মনে হয়। প্রার্থীর যোগ্যতার দিকে তাকিয়ে ভোট দিন, দল, মার্কা, পরিচিতি, অর্থ বা ক্ষমতার দিকে না। তবেই একদিন আমরা যোগ্য নেতৃত্ব পাবো, স্বপ্নের বাংলাদেশ পাবো।

নিউজলেটার

নতুন লেখা ইমেইলে পান

মাইন্ডট্রিপ ও রাডার, সরাসরি আপনার ইনবক্সে। যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।

Newsletter signup

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


Scroll to Top