আমার কোন বোন নাই!

একটা সময় মনে করতাম যে আমার কোন বোন নাই, তাই ঝামেলাও নাই। কিন্তু এখন সেই ধারনাটা পাল্টে গেছে। একটা বোনের প্রয়োজনীয়তা আর অভাব খুব ভালো ভাবেই উপলব্ধি করি। আমি একটু অলস টাইপের। ঘরবাড়ি যতই অগোছালো হোক, সেটা গুছানোর সময় আর সক্তি আমার নাই। আমার যদি একটা বোন থাকত, এই কাজটা হয়ত সেই করতো। হঠাৎ করে কিছু খেতে মন চাইতে পারে, কিন্তু আমি রান্না করতে জানি না। বোনটা থাকলে হয়ত এই হঠাৎ খাওয়ার বায়নাটা মুহূর্তেই পূরণ হয়ে যেত। আমার অনেক বন্ধুকে দেখি তারা তাদের বোনের সাথে খুব খারাপ আচরণ করে। আমার খারাপ লাগে। আমাই অদেরকে বলি, আমার যদি একটা বোন থাকত তবে আমি ওকে এতটা আদরে রাখতাম যে ও আমি কিছু বলার আগে করে দিত। হয়তোবা এই না করে দেওয়ার জন্যই আমার বোনটা হারিয়ে গেছে। মাঝে কয়দিন খুব বেশি ফেসবুক ব্যাবহার করেছিলাম। ওখানে আমার ৩ টা বোন আছে। আমি জানি না তোমরা আমার এই লেখাটা পরবে কি না, তবে বিশ্বাস করো, আমি তোমাদের খুব ভালোবাসি। জানি না তোমরা আমাকে কতটা ভালোবাসো। কথা গুলো হয়তো খুব আবেগে লিখছি, তাই এমন লাগছে। থাক, আর লিখবো না। আমার আবেগটা বরাবরের মতই একটু বেশি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


Scroll to Top