আমি যখন কাজে ব্যস্ত থাকি, তখন আমার কিছুই খেয়াল থাকে না। না খাওয়া, না ঘুম না গোসল। সকালে কিছু খাইনি, অথচ এখন আমি কাজ করতেছি। আবার যখন কাজে থাকি, কে কি বলল কিছুই শুনি না। দেখা গেল আমি কোন একটা জিনিস খাই না, মা বলল খাই, আমি তালে তালে বললাম খাব। ঐ যে বলছি, ঐ পর্যন্তই, কখন বলছি আর কি বলছি কিছুই খেয়াল নাই। যখন ওইটা খাওয়ার জন্য সামনে এনে দিবে, আমি বলি আমি এটা খাই না তুমি জান না? – তুই না তখন বললি খাবি? – আমি বলছি নাকে? কখন? এই হচ্ছে অবস্থা। আবার কাজ করতে করতে এমন হয়ে যাই যে কি করতেছি নিজেই বলতে পারব না! আমার কাছে সকাল সন্ধ্যা নাই, এমন ও দিন গেছে যে সকালে কম্পিউটারের সামনে বসেছি, মাঝে খাওয়া আর গোসল যতক্ষণ, একে বারে রাত ১২ টায় কম্পিউটার এর সামনে থেকে উঠছি। মাঝে ভাবি, বই নিয়ে এমন করি না কেন? একটা সময় ছিল, ১-২ ক্লাসের বাচ্চাদের জর করে পড়াতে হয়, অথচ আমি তখন নিজেই পরতে বসতাম। আর এখন উলটা, বসতে বললেও বসি না। আসলে কম্পিউটার, বিজ্ঞান এগুলো আমার নেশা। লেখা পড়ার নেশা আগে ছিল, এখন নাই। তাই তো এমন হয়ে গেছি।