“আমি এটা বলতে চাই নি, Actually আমি বলতে চেয়েছিলাম যে আমি All time try করি Pure বাংলায় Speaking করতে”
১৯৫২ তে ভাষা শহীদরা বোধহয় এই ধরনের বাংলা ভাষার জন্যই প্রাণ দিয়েছিল তাই না? কথায় কথায় ইংরেজি আর হিন্দি বলাটাকে এখন আমরা আধুনিকতা মনে করি। কিন্তু কেন? যেহেতু আমরা বাঙালি, সেই হিসেবে বাংলাকেই আমাদের প্রাধান্য দেয়া উচিত ছিল না?
বাংলা আমার মাতৃভাষা, তার মানে এই না যে আমি অন্য ভাষা শিখবো না। অন্য দেশে চলতে গেলে বা অন্যদেশের থেকে জ্ঞান আহরণ করতে গেলে অবশ্যই আমাকে তাদের ভাষা জানতে হবে। তবে জানি বলেই যে সব সময় সেই ভাষা বলে বেড়াতে হবে, ব্যাপারটা এরকম না। আমি অবশ্যই জানবো, শিখবো। তবে ব্যাবহার যেন এরকম ভাবে মিশিয়ে আধুনিকতার নামান্তর না হয়।
কাল সারাদেশে কোটি কোটি টাকার ফুল শহীদ মিনারে দেয়া হবে। এটা কি অপচয় না? মৃত মানুষ ফুল দিয়ে কি করবে? শ্রদ্ধা? সেটা কি সবাইকে দেখিয়ে ফুল দিয়েই দিতে হবে? আমরা যদি তাদের স্বপ্নের দিকে তাকাই, তাহলে তারা চেয়েছিল যে এদেশের মানুষ যেন বাংলায় কথা বলে। সেই হিসেবে আমরা এই ফুল কেনার টাকা দিয়ে কিছু মানুষের শিক্ষার ব্যবস্থা করতে পারি। আর যদি আমরা তাদের বিদেহী আত্মার দিকে তাকাই, এই টাকা গুলো দিয়ে আমরা কোন গরিব-দুঃখীদের সাহায্য করতে পারি। বা জনকল্যাণ মূলক কোন কাজ করতে পারি যার থেকে পাওয়া সওয়াব তারা পরকালেও ভোগ করতে পারবে।
আজকে হয়তো আমার কথা সুনে আপনার হাসি পেতে পারে, কারণ আমরা এখনও বোকা। এমন একটা সময় আসবে, যখন মানুষ এটাই করবে। কারণ তখন মানুষ বুঝতে পারবে যে কোনটা অপচয় আর কোনটা সত্যিই শ্রদ্ধা।
#ShadhidDay #MotherLanguageDay #SpacialDay #Waste #BetterBangladesh #SaveTheEarth #DifferentThought