কেমন যেন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বুঝতে পারছি না। সব কিছুই যেন উলট-পালট লাগছে। আমার স্মরণ শক্তি বা মেধা যেটাই বলি না কেন, খুবই ভাল আর প্রখর ছিল। একটা জিনিস একবার দেখলে বা শুনলে আর ভুলতাম না। হাই স্কুল জীবনেও সারাদিনে মাত্র ১ ঘণ্টার কম লেখাপড়া করতাম। তবুও কোনদিন রোল ১০-এর বাইরে যায়নি। অবশ্য অনিয়মিত হওয়ার কারণে স্যারেরা আমাকে ভাল ছাত্রর তালিকায় গুনত না, অনিশ্চয়তার তালিকায় রাখত। কিন্তু ফাইনাল পরীক্ষার পর ঠিকই তার নিশ্চয় হত! কিন্তু বর্তমান সময়টাতে কোন কিছুই মনে রাখতে পারছি না। সব ভুলে যাচ্ছি। সহজ ব্যাপারও এখন ভুলে যাচ্ছি!
বড় ভাইয়ারা কার্ড খেলছিলও। আমি ওখানে যেতেই পয়েন্ট লেখার খাতাটা আমার দিকে এগিয়ে দিলও, বলল যোগ কর। কিন্তু যোগ করার সময় আমি পুরো আকাশ থেকে পড়লাম। যোগ কিভাবে করতে হয় আমি মনে করতে পারছি না! বেশ কয়েক বার চেষ্টা করেও ঠিক মত যোগটা করতে পারলাম না।
আমারা কয়েক বন্ধু মিলে চায়ের দোকানে চা খাচ্ছিলাম। এমন সময় আরও কয়েকটা পুরনো সহপাঠী এলো। এদের একজন ছিল আমার দূর সম্পর্কের ভাই। ওর যেই নাম, ঠিক এই নামেই আমার আরও একটা সহপাঠী ছিল। আমি পুরোই দ্বিধায় পরে গেলাম, যে এটাই কি আমার আত্মীয় নাকি আরেকজন যেটা ছিল সেটা! অথচ ওকে না চেনার কোনও কারণ ছিল না। কারণ ওর সাথে আমার মাস ৫-৬ আগেও দেখা ও কথা হয়েছিল। এই সময়টাতেই আমি ওকে ভুলে গেছি, অথচ আমার অনেক ছোট বেলার চেনা কাওকেও সাধারণত ভুলি না।
কোথাও বসেছি, ফোনটাকে হয়তো পাসেই রেখেছিলাম। বাসায় এসে যখন কাউকে ফোন দিবো, তখন ফোন পাই না! অনেক খন খোঁজার পর মনে পরে ওইখানে রেখেছিলাম, আর আনা হয়নি! আবার যাই, দেখি আসলেই সেখানে রেখে এসেছি।
আগে একটা পড়া একবার পরলেই আমার মনে থাকতো, এখন শতবার পরেও একটা লাইন মনে রাখতে পারছিনা! এমন কি এখন পরে এখনই চোখ বন্ধ করে বলতে পারছি না যে কি পড়লাম!
আমি কাওকে কথা দিলে ঠিক সেই সময়টাতেই ওই কাজটা করতাম। এমনকি একমাস পরের কথা বললেও সেটা ঠিক সময় মতই করতাম। কিন্তু এখন সকালে যদি বলি আজ এটা বিকেলে করবো, সেটা পরদিন বিকেলেও মনে পরে না!
আগে বাজারের লিস্ট যত বড়ই হোক, একবার বললেই হত। আর এখন যদি মাত্র একটা জিনিসও আনতে বলে, সেটাও লিখে নিয়ে যাই। কিন্তু এই লেখাটা দেখার কথা বা কিছু একটা যে নিতে হবে, এটাও মনে থাকে না!
আমি জানি না আমার সাথে এগুলো কি ঘটছে! খুবই দুশ্চিন্তায় আছি এই ব্যাপারটা নিয়ে, জানি না কি হয়!