অন্ধ ভালোবাসা
জান্নাতের সাথে আমার প্রথম দেখা ওর সাথে ধাক্কা লেগে। তবে সেটা কোন সিনেমাটিক ষ্টাইলে নায়ক নায়িকার ধাক্কা ছিলো না। ভার্সিটি লাইফের প্রথম দিকের কোন একটা দিন। আমি অন্য মনস্থ হয়ে ক্যাম্পাসে হাটছিলাম। তারপর হঠাৎ করেই একটা মেয়ের সাথে ধাক্কা। মেয়েটাকে কিছু বলার সুযোগ না দিয়েই শুরু করলাম, দেখে চলতে পারেন না? চোখ কি অন্ধ নাকি? […]




